Logo

ইসরায়েলের আকাশে বিস্ফোরণ, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৯:৪৫
ইসরায়েলের আকাশে বিস্ফোরণ, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে রোববার (৮ মার্চ) অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে রবিবার (৮ মার্চ) অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। হুমকি ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এক সংবাদ ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র বলেন, পুরো অঞ্চলে ইরানের ফায়ারপাওয়ার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, শুধু ইসরায়েলের দিকেই নয়।

বিজ্ঞাপন

তেল আবিবের আকাশে বিস্ফোরণগুলো সম্ভবত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট থেকে হয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD