Logo

বিশ্ববাজারে আবারও সোনার দামে বড় লাফ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ২০:২০
বিশ্ববাজারে আবারও সোনার দামে বড় লাফ
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে সোনার বাজারে। বুধবার (৬ মে) একদিনেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪,৬৪৭.০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও বৃদ্ধি পেয়ে প্রায় ৪,৬৫৮ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়া এবং বৈশ্বিক অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ফলে স্বল্প সময়ের মধ্যেই বাজারে সোনার দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD