Logo

হঠাৎ বন্ধ হয়ে গেল ফেসবুক-মেসেঞ্জার

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১৪:১৩
হঠাৎ বন্ধ হয়ে গেল ফেসবুক-মেসেঞ্জার
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ওয়েব ভার্সন ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশ ও বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন। যদিও মোবাইল অ্যাপে বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি, তবে ওয়েব সংস্করণে নিউজফিড লোড না হওয়া এবং বার্তা পাঠাতে জটিলতা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের পর থেকে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অভিযোগ জানাতে শুরু করেন। কারও ক্ষেত্রে ফেসবুক চালু হলেও নতুন পোস্ট দেখা যাচ্ছে না, আবার অনেকেই জানিয়েছেন, মেসেঞ্জারে পাঠানো বার্তা দীর্ঘ সময় ‘সেন্ডিং’ অবস্থায় আটকে থাকছে বা পাঠানোই যাচ্ছে না। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তবে সমস্যাটি মূলত ফেসবুকের ওয়েব সংস্করণেই সীমাবদ্ধ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বড় সামাজিক যোগাযোগমাধ্যমের সেবায় সাময়িক বিঘ্ন এখন শুধু ব্যক্তিগত যোগাযোগের বিষয় নয়। বর্তমানে অসংখ্য ক্ষুদ্র ব্যবসা, অনলাইন উদ্যোক্তা, সংবাদমাধ্যম এবং ফ্রিল্যান্সার তাদের দৈনন্দিন কাজের জন্য ফেসবুকের ওপর নির্ভরশীল। ফলে কয়েক ঘণ্টার এমন সমস্যা তাদের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জার মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই এ ধরনের জনপ্রিয় প্ল্যাটফর্মে সেবা বিঘ্নিত হলে ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত সমস্যার কারণ বা সমাধান নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ফলে ব্যবহারকারীদের আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD