Logo

হঠাৎ বিভ্রাটের কবলে ফেসবুক-ইনস্টাগ্রাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮
হঠাৎ বিভ্রাটের কবলে ফেসবুক-ইনস্টাগ্রাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের কবলে পড়ার পর স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই বিভিন্ন ধরনের সমস্যার কথা জানান।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাট শুরু হয়। ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি শনাক্তকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাত ১০টার দিকে দুই প্ল্যাটফর্মের সমস্যা নিয়ে আসা প্রতিবেদনের সংখ্যা দ্রুত কমতে থাকে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।

তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মেটার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়। ফলে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী বিভ্রাটের কারণে সমস্যায় পড়েছেন, তা এসব তথ্য থেকে নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।

এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের সাময়িক বিভ্রাটের ঘটনা ঘটেছিল। ওই সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD