চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরানো যায়?

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছে ফেলার আগে সতর্ক থাকা জরুরি। ওপেনএআই-এর বর্তমান তথ্য অনুযায়ী, কোনো চ্যাট ডিলিট করলে সেটি সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর অ্যাকাউন্টের দৃশ্যমান ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয় এবং সাধারণত ৩০ দিনের মধ্যে ওপেনএআই-এর সিস্টেম থেকেও স্থায়ীভাবে মুছে ফেলার জন্য নির্ধারিত হয়। একবার ডিলিট করা চ্যাট চ্যাটজিপিটি বা ওপেনএআই সাপোর্টের মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না।
বিজ্ঞাপন
একই বিষয় ‘Delete all chats’ অপশনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এমন কোনো কথোপকথন মুছে ফেলার বদলে আর্কাইভ করে রাখা নিরাপদ। আর্কাইভ করলে চ্যাটটি মূল তালিকা থেকে সরিয়ে রাখা হয়, কিন্তু অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে।
চ্যাট আর্কাইভ করবেন যেভাবে
কোনো চ্যাট ডিলিট না করে মূল চ্যাট তালিকা থেকে সরিয়ে রাখতে সংশ্লিষ্ট কথোপকথনের পাশে থাকা তিন ডটের মেনুতে গিয়ে Archive নির্বাচন করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আর্কাইভ করা চ্যাট পরবর্তী সময়ে আবার খুঁজে পাওয়া যায়। এজন্য চ্যাটজিপিটি-এর Settings → Data Controls → Archived Chats বা View Archived Chats অপশনে যেতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় চ্যাট Unarchive করলে সেটি আবার মূল চ্যাট তালিকায় ফিরে আসবে।
বিজ্ঞাপন
চ্যাট হঠাৎ খুঁজে না পেলে প্রথমে সঠিক অ্যাকাউন্ট বা workspace-এ লগইন করা হয়েছে কি না যাচাই করতে হবে। এরপর Search ব্যবহার করা, Archived Chats পরীক্ষা করা এবং প্রয়োজনে চ্যাটজিপিটি রিফ্রেশ বা লগআউট করে পুনরায় লগইন করার পরামর্শ দিয়েছে ওপেনএআই।
সংযুক্ত অ্যাপের তথ্যের ক্ষেত্রে কী হয়
কোনো কথোপকথনে Gmail, Google Drive বা Calendar-এর মতো সংযুক্ত অ্যাপের তথ্য ব্যবহার করা হলে চ্যাটটি ডিলিট করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সেই কথোপকথনের মধ্যে থাকা সংযুক্ত অ্যাপের তথ্যও চ্যাট ডিলিশন প্রক্রিয়ার আওতায় পড়ে। তবে চ্যাট ডিলিট করলেও মূল Google অ্যাপের তথ্য মুছে যায় না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে, কোনো অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন করলেই আগে তৈরি হওয়া কথোপকথন বা সংরক্ষিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। সংযোগ বিচ্ছিন্ন করার ফলে মূলত ভবিষ্যতে ওই অ্যাপের মাধ্যমে নতুন তথ্য অ্যাক্সেস বন্ধ হয়।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ চ্যাট রাখার নিরাপদ উপায়
গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে মনে হলে Delete-এর পরিবর্তে Archive ব্যবহার করা উচিত। কারণ আর্কাইভ করা চ্যাট অ্যাকাউন্টে থেকে যায়, আর ডিলিট করা চ্যাট পুনরুদ্ধারের সুযোগ থাকে না।
তবে একটি বিষয় মনে রাখা দরকার—আর্কাইভ করা চ্যাটের সংরক্ষণকাল আলাদা করে বাড়ে না; সাধারণ চ্যাটের মতোই সেটি অ্যাকাউন্টে থাকে, যতক্ষণ না ব্যবহারকারী মুছে দেন বা প্রযোজ্য কোনো workspace retention policy সেটি সরিয়ে দেয়।








