Logo

ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০
ছবি: সংগৃহীত

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। তীর্থযাত্রীরা জয়সলমিরের একটি মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। খবর এনডি...

বিজ্ঞাপন

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। তীর্থযাত্রীরা জয়সলমিরের একটি মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। খবর এনডিটিভি'র।  

শুক্রবার ( ২০ আগস্ট) রাতে রাজস্থানের পালি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে।  

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা জয়সলমিরের একটি মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটে।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় তিনি লেখেন, ‌রাজস্থানের পালিতে হওয়া দুর্ঘটনা খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD