Logo

ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:২২
ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইসরায়েল জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক নেতৃত্বের ওপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে তারা আরও দুই শীর্ষ ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার তেহরানে এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব এবং আমির শরীয়ত নিহত হয়েছেন। এই দুই কর্মকর্তা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েল মনে করছে, তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও কন্ট্রোল কাঠামোর জন্য বড় ধাক্কা।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে আমির শরীয়তের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

ইসরায়েল জানিয়েছে, দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা পশ্চিম ও মধ্য ইরানের লক্ষ্যবস্তুতে ৪০০ দফা বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের অন্যান্য স্থানে হামলা পরিচালনা করছে। শুধুমাত্র শনিবারই ইসরায়েল ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র মজুত কেন্দ্র।

এর পাশাপাশি গত শুক্রবার ইরানের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই কেন্দ্র সামরিক স্যাটেলাইট সংক্রান্ত কাজ পরিচালনা করত, যা নজরদারি এবং আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হতো।

বিজ্ঞাপন

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান তাদের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এতে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুর রহিম মুসাভি, প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ আজিজ নাসিরজাদে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। এছাড়া ২৮ ফেব্রুয়ারি মারা গেছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD