নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই নেতানিয়াহুকে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, যদি এই শিশুহত্যাকারী (নেতানিয়াহু) অপরাধী বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তিতে তাকে অনুসরণ করে হত্যা করবো।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত পূর্ব জেরুজালেম এবং তেল আবিবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন রক্ষায় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) ভোরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
সতর্কবার্তায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মানুষকে আগাম সতর্ক থাকতে বলা হয় এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন








