Logo

সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’ ফ্রান্সে

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২২, ১৪:১৭
সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’ ফ্রান্সে
ছবি: সংগৃহীত

এছাড়া ৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০টি পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেছেন।

বিজ্ঞাপন

নেপালের কারগার থেকে মুক্তি পেয়ে  ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সবরাজ ফ্রান্সে পৌঁছেছেন। শনিবার (২৪ ডিসেম্বর) ফ্রান্সে পৌঁছান। 

বিজ্ঞাপন

জানা গেছে, উত্তর আমেরিকার দুই পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে ছিলেন এই কুখ্যাত খুনি।

এছাড়া ৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০টি পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেছেন।

বিজ্ঞাপন

এমনকি কারারক্ষীকেও মাদকদ্রব্য সেবন করিয়ে সেখান থেকে একবার পালিয়েছিলেন ফরাসি এই খুনি।

বিজ্ঞাপন

সম্প্রতি স্বাস্থ্য এবং কারাগারে ভালো আচরণ বিবেচনায় নিয়ে এই বয়স্ক খুনিকে মুক্তি দেয় নেপালের উচ্চ আদালত।

শুক্রবার নেপাল থেকে সার্পেন্টকে ফ্রান্সের উদ্দেশে পাঠানো হয়। মুক্তি পেয়ে চার্লস সবরাজ বলেন, ‘আমি বেশ ভাল অনুভব করছি। আমি অনেক কিছু করবো। অনেকের বিরুদ্ধেই আমি মামলা করবো। এরমধ্যে নেপাল সরকারও আছে।’

বিজ্ঞাপন

তিনি নিজকে কখনই সিরিয়াল কিলার হিসেবে পরিচয় দিতে রাজি নন। তবে তার বিরুদ্ধে ফ্রান্সে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD