প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে মার্কিন হামলা, নিহত অন্তত ৩

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, শুক্রবার বেআইনি তৎপরতার তথ্যের ভিত্তিতে একটি নৌযানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। তাদের দাবি অনুযায়ী, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
অভিযানটি দক্ষিণাঞ্চলীয় যৌথ টাস্কফোর্সের নেতৃত্বে পরিচালিত হয় বলেও জানানো হয়। হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন বাহিনী, যেখানে নৌযানটিকে লক্ষ্য করে হামলার দৃশ্য দেখা যায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, কয়েক মাস ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে একাধিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানের প্রধান লক্ষ্য হিসেবে ভেনেজুয়েলার নৌযানকে উল্লেখ করা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: এবিসি নিউজ








