Logo

আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে, ২০২৬, ১৯:৪১
আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো এবং দীর্ঘমেয়াদে সংঘাত নিরসনের লক্ষ্য নিয়ে নতুন একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আলোচনার মাধ্যমে এই অগ্রগতি হলেও চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এটি কার্যকর হবে।

সূত্রগুলো জানায়, সম্ভাব্য এই সমঝোতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ওই অঞ্চলে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে কিছু অবরোধ তুলে নেওয়ার কথাও আলোচনায় আছে।

বিজ্ঞাপন

তবে চুক্তির বিস্তারিত এখনো অস্পষ্ট। বিশেষ করে ৬০ দিনের সময়সীমা আলোচনার চূড়ান্ত ধাপ নাকি একটি অন্তর্বর্তী সময়—তা নিশ্চিত নয়। কারণ বর্তমানে বিদ্যমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীনভাবে কার্যকর রয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই চুক্তি চূড়ান্ত হয়েছে—এমন দাবি সঠিক নয়। তেহরান বলছে, আলোচনার প্রক্রিয়া এখনো চলমান এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কিছু শর্তের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত চলাচল, ইউরেনিয়াম মজুত হ্রাস এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করা।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন ও বৈশ্বিক তেলবাজারে বড় ধরনের স্থিতিশীলতা আসতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে দুই দেশের মূল বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD