Logo

তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে, ২০২৬, ১৫:১৩
তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, বরং ভারতের বহুমাত্রিক সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির লাখো মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করে থাকেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ ও ভারত একই ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং এই সহযোগিতা দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে।

সূত্র : ইউএনবি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD