Logo

নতুন করে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে, ২০২৬, ১২:১১
নতুন করে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ইরান দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা বুশেহরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে ইরানের সামরিক বাহিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি বলেন, রাতে ঘটে যাওয়া ঘটনাটি শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

ইরানের উপকূলীয় গুরুত্বপূর্ণ অঞ্চল বুশেহরে এর আগেও ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এ ঘটনার পর অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও প্রকাশ করে তাসনিম নিউজ। সংবাদমাধ্যমটি জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতেই ওই মিসাইল ছোড়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD