Logo

তুরস্কে ২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১৪:০৬
10Shares
তুরস্কে ২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার
ছবি: সংগৃহীত

তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস নামক শহরের বাসিন্দা ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ে

বিজ্ঞাপন

ভূমিকম্পের ৯ দিন পর অর্থাৎ ২২২ ঘন্টা পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আল জাজিরা বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই নারীর নাম মেলিক ইমামোগলু। তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস নামক শহরের বাসিন্দা। ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ে। এরপর সেই ধ্বংসস্তূপের নিচে ২২২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, একজন নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকারীরা। যখন আর কাউকে জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে— ঠিক তখনই ২২২ ঘণ্টা পর একজনকে পাওয়া গেল।

বিজ্ঞাপন

এদিকে এর আগে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় আরও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর ৯ দিন পার হয়ে যাওয়ায় এখন আর কাউকে জীবিত পাওয়ার সম্ভবনা খুবই কমে গেছে। ফলে এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার দিকে নজর দিচ্ছেন উদ্ধারকারীরা।

সূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD