Logo

লেবানন সফরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১২:৩৯
লেবানন সফরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–কে লড়াই বন্ধ করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লেবাননের জনগণ এই যুদ্ধ চায়নি; বরং তাদের অনিচ্ছা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে পড়তে হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) বৈরুত সফরকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

গুতেরেস লেখেন, লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি বৈরুতে গেছেন। তাদের ওপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তা থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, লেবানন ও পুরো অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতিসংঘ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এদিকে তার সফরের সময়ই লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রয়েছেন বলে জানা গেছে। সাম্প্রতিক এ হামলায় দেশটিতে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD