ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে আড়াই হাজার মার্কিন সেনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে ঘিরে যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওনা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে প্রথমবারের মতো মার্কিন মেরিন কর্পস–এর একটি ইউনিট মোতায়েন করা হচ্ছে। ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা বর্তমানে ওকিনাওয়াতে তাদের ঘাঁটি থেকে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি–এর সঙ্গে যাত্রা শুরু করেছেন।
জাহাজটি থেকে প্রয়োজন অনুযায়ী মেরিন সেনাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে নামানো হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর চলমান সংঘাতে এটিই প্রথম বড় আকারের মার্কিন স্থলসেনা মোতায়েনের উদ্যোগ। যদিও মেরিন বাহিনীর সদস্যরা সমুদ্র ও স্থল—উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনায় সক্ষম।
পর্যবেক্ষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে তারা ধীরে ধীরে অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এতে করে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র : আল জাজিরা








