ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৫ জন আহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ২০০ ছাড়িয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে বর্তমানে ৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ইরানে নিহতদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন বলেও জানানো হয়েছে। সাম্প্রতিক এই হামলায় দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
এর জবাবে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে এসব হামলায় অন্তত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।








