Logo

রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৩, ০৭:০১
রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন
ছবি: সংগৃহীত

ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল শুভকামনা জানাই।

বিজ্ঞাপন

পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন  এ শুভেচ্ছা  জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে বাইডেন বলেন, ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং পাকিস্তানের বন্যাদুর্গতদের স্মরণ করেন বাইডেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে কষ্ট ও ধ্বংসের শিকার হওয়া মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD