Logo

ট্রেনের দরজা লাগানো নিয়ে তর্ক, একজনকে মেরে ফেললেন আরেকজন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৮:৩০
ট্রেনের দরজা লাগানো নিয়ে তর্ক, একজনকে মেরে ফেললেন আরেকজন
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে দরজা খোলা-বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে তর্কের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃষ্টির পানি বগির ভেতরে ঢোকা ঠেকাতে দরজা বন্ধ করা নিয়ে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রক্তাক্ত ঘটনায় রূপ নেয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত মায়াঙ্ক লোহার চার্চগেট থেকে নাল্লাসোপাড়াগামী একটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিতে ভ্রমণ করছিলেন। প্রবল বৃষ্টির সময় একজন যাত্রী দরজা বন্ধ করে দিলে অন্য একজন তা খোলা রাখতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার ভিডিও ধারণ করেন আরেক যাত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে কালো শার্ট পরা এক ব্যক্তি ছুরি হাতে দাঁড়িয়ে আছেন। আর আরকজন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন।

যিনি ভিডিও করছিলেন তিনি চিৎকার করে বলছিলেন, “তিনি হত্যা করেছেন, এই লোক সত্যি হত্যা করেছে।”

বিজ্ঞাপন

তবে ছুরিকাঘাত করা ব্যক্তিকে কেউ ওই সময় ঠেকাতে যাননি। সবাই অনেকটা পেছন দিকে সরে গিয়েছিলেন।

ভারতের ওয়েস্টার্ন রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দরজা বন্ধ করা নিয়ে কয়েকজন যাত্রীর মধ্যে প্রথমে তর্ক শুরু হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে কিছু যাত্রী মারধর করলে তিনি ছুরি বের করে হামলা চালান।

ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD