Logo

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন ইমরান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ২৪:০০
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন ইমরান
ছবি: সংগৃহীত

যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো

বিজ্ঞাপন

পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও তার দল পিটিআইয়ের নেতাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকার আশঙ্কা করছে ইমরান খান বিদেশে পালিয়ে যেতে পারেন৷ 

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে ইমরান খান বলেছেন, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই৷ উল্টো এমন নিষেধাজ্ঞার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ 

বিজ্ঞাপন

টুইটে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন,  ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই৷

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, 'যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো৷ বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা।'

বিজ্ঞাপন

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD