Logo

উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ৪০

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৩, ০২:৫৫
উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ৪০
ছবি: সংগৃহীত

আহতদের মধ্যে ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে স্কুলের ডরমেটরিতে থাকা বালকরাও রয়েছে বলে জানায় বিবিসি।

বিজ্ঞাপন

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৪০ জন মারা গেছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা বিবিসি, আইএস ঘনিষ্ঠ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

আহতদের মধ্যে ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে স্কুলের ডরমেটরিতে থাকা বালকরাও রয়েছে বলে জানায় বিবিসি।

বিজ্ঞাপন

শুক্রবারের (১৬ জুন) এই হামলার জন্য কঙ্গোভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সকে  দোষারোপ করা হচ্ছে।

বিজ্ঞাপন

উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা জানান, মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে দেশটির পশ্চিমের জেলা কাসেসের স্কুলটিতে ওই হামলা চালানো হয়। সেখানে মোট ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করতো। তাদের অধিকাংশই স্কুলের ছাত্রাবাসে বসবাস করতো। 

বিজ্ঞাপন

সন্ত্রাসীরা স্কুলটির ছাত্রাবাস, খাদ্য সংরক্ষণাগার পুড়িয়ে দেয় এবং লুটপাট চালায়। এছাড়াও স্কুলটির মেয়ে শিক্ষার্থীদের কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে গোষ্ঠীটি। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD