Logo

দেশে ফেরা হাজিদের যে নির্দেশনা দিল সৌদি

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ০১:৪৬
দেশে ফেরা হাজিদের যে নির্দেশনা দিল সৌদি
ছবি: সংগৃহীত

বিমানযাত্রায় যেকোনও ধরনের সমস্যা এড়াতে চারটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে

বিজ্ঞাপন

হজ পালন শেষে দেশে ফিরতে হাজিদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ৪টি নির্দেশনা দিয়েছে। আখবার ২৪ ডট কমের  এক খবরে বলা হয়, বিমানযাত্রায় যেকোনও ধরনের সমস্যা এড়াতে চারটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। 

১. যাত্রার আগে তারিখ এবং সময় সম্পর্কে জেনে নিতে হবে।

বিজ্ঞাপন

২. নির্ধারিত সময়ের আগে ব্যাগ গুছিয়ে নিতে হবে।

৩.জিনিসপত্র বহনের ক্ষেত্রে টিকিটে উল্লিখিত ওজনের প্রতি খেয়াল রাখতে হবে।

৪.  টিকিটে উল্লিখিত সময়েই বিমানবন্দরে উপস্থিত হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও  হজযাত্রীদের জন্য বহনযোগ্য নয় এমন জিনিসের তালিকা প্রকাশ করেছে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের বহন করার জন্য লাগেজের আকার সম্পর্কে জানিয়েছে।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তীর্থযাত্রীরা তাদের সঙ্গে নিষিদ্ধ জিনিস বহন না করলে তাদের ভ্রমণ প্রক্রিয়া দ্রুত ও সহজে শেষ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD