দিল্লিতে গাড়ির ধাক্কায় ৪ তীর্থযাত্রীর মৃত্যু

২০ থেকে ২৩ জন তীথযাত্রী একটি ট্রাকে চেপে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন সেই সময় ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে
বিজ্ঞাপন
দিল্লিতে গাড়ির ধাক্কায় ৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই ) এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
জানা যায়, তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এক আধিকারিক জানিয়েছেন, ২০ থেকে ২৩ জন তীথযাত্রী একটি ট্রাকে চেপে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। সেই সময় ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে। তাতে ৪ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়। ২জন আহতকে ভর্তি করা হয় রাজধানীর পশ্চিম বিহারের বালাজি অ্যাকশন সেন্টারে। অন্যদের পাঠানো হয় মারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে।
বিজ্ঞাপন
কিভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ট্রাকের যান্ত্রিক ক্রটি না কি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








