Logo

কারাগারে প্রেম, প্যারোলে বেরিয়ে বিয়ে সারলেন দুই কয়েদি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০৩:৩৩
কারাগারে প্রেম, প্যারোলে বেরিয়ে বিয়ে সারলেন দুই কয়েদি
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামের দোরাং জেলার রঙ্গনগারোপাথার গ্রামের বাসিন্দা আব্দুল হাসিম।

বিজ্ঞাপন

কারাগারে ৩ বছরের প্রেম, পরে প্যারোলে বেরিয়ে বিয়ে করেছেন আব্দুল হাসিম ও শাহানারা নামেদুই কয়েদি! বুধবার (১২ জুলাই) তাদের চার হাত এক হয়েছে।  ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে। 

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামের দোরাং জেলার রঙ্গনগারোপাথার গ্রামের বাসিন্দা আব্দুল হাসিম। আর শাহানারা খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার উচকারন-বালিগড়ি এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে,  আব্দুল হাসিম ধর্ষণ মামলায় আট বছর ও শাহানারা খাতুন হত্যা মামলায় ছয় বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। বছর তিনেক আগে দু’জনের পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় গড়ায় প্রণয়ে। অবশেষে বিয়ে করেছেন তারা। 

বিজ্ঞাপন

আব্দুল হাসিম ও শাহানারা জানান, তারা বিয়ে করতে চান জেনে দুই পরিবারের কেউই আপত্তি করেননি। বরং শাহনারার বাবা আব্দুস সাত্তার নিজে কারাবন্দি মেয়ের ইচ্ছার কথা একটি মানবাধিকার সংগঠনকে জানান। এরপর গত ১৬ জুন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দ্বারস্থ হন তারা। তিনি আবেদন মঞ্জুর করতেই শুরু হয় বিয়ের প্রস্তুতি।

বিজ্ঞাপন

অবশেষে গত বুধবার প্যারোলে মুক্তি পেয়ে মন্তেশ্বরের কুসুমগ্রামে আইনিভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন হাসিম-শাহানারা। স্বামী-স্ত্রীর পরিচয় পেয়ে দু’জনেই যারপরনাই খুশি। তবে মুক্তি না পাওয়া পর্যন্ত জেলেই কাটবে তাদের বিবাহিত জীবন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নবদম্পতির কথায়, কপাল দোষে জেলে রয়েছি। এখন মুক্তি পেলেই সুখের সংসার করব।

প্যারোলে মুক্তি পেয়ে বুধবার মন্তেশ্বরের কুসুমগ্রামে আইনিভাবে বিয়ে হয় তাদের। সেখান থেকে যায় বালিগুণিতে শাহানারার বাড়িতে। হাতে সময় দিন চারেক। ১৬ জুলাই ফিরে যেতে হবে জেলের জীবনে।  সূত্র : এই সময়

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD