Logo

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন হুন মানেট

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৩, ২৪:৪৮
কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন হুন মানেট
ছবি: সংগৃহীত

মানেটকে নিয়োগ দেওয়ার বিষয়ে রাজার ডিক্রি জারির খবর হুন সেন নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন  ৪ দশক ধরে ক্ষমতায় থাকা হুন সেনের ছেলে হুন মানেট। তাকে নতুন প্রধানমন্ত্রী ‘নিয়োগ’ দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রাজা নরোদম সিহামনি। তবে তার আগে মানেটকে সংসদে আস্থা ভোটে জিততে হবে।

মানেটকে নিয়োগ দেওয়ার বিষয়ে রাজার ডিক্রি জারির খবর হুন সেন নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

 ১৯৮৫ সাল থেকে সাবেক খেমার রুজ নেতা হুন সেন কম্বোডিয়া শাসন করেছেন। গেলমাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তিনি রাজনীতি থেকে অবসরে গিয়ে বড় ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ওই নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি সংসদের নিম্নকক্ষের ১২৫টি আসনের মধ্যে ১২০টি আসনে জয়লাভ করে।

বিজ্ঞাপন

বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে প্রতারণা বলে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

নির্বাচনের কম্বোডিয়ায় কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিদেশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, “কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনও শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না।”

বিজ্ঞাপন

ক্ষমতায় থাকাকালে হুন সেন বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমন ব্যক্তিদের দেশ ছাড়তে বাধ্য করেছেন এবং বাকস্বাধীনতা খর্ব করেছেন।

বিজ্ঞাপন

তার ছেলে মানেট একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির কাউন্টারটেররিজম বিভাগের প্রধান। গত মাসের নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হয়েছেন। ৪৫ বছর বয়সী মানেট যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। তরুণ বয়সটা তিনি বিদেশেই কাটিয়েছেন।‍ সূত্র: রয়টার্স, বিবিসি

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD