Logo

ভারতে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের ৭ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ২১:০৩
ভারতে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের ৭ জনের
ছবি: সংগৃহীত

হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই গণমাধ্যমকে জানান, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD