Logo

বাংলাদেশ থেকে ভারতে এসে মন ভাঙল প্রেমিকার

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ২৩:০৬
বাংলাদেশ থেকে ভারতে এসে মন ভাঙল প্রেমিকার
ছবি: সংগৃহীত

তারপর তাঁর সঙ্গেই যান তাঁর গ্রামের বাড়িতে। কিন্তু সেখানেই হয় বিপত্তি। প্রেমিকের যে গ্রামে সংসার রয়েছে।

বিজ্ঞাপন

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তরুণী। সঙ্গে নিয়ে এসেছিলেন নিজের সন্তানদের ও। কিন্তু শেষমেশ মন ভেঙে গেল। যে প্রেমিককে তিনি অবিবাহিত বলে জানতেন। 

তারই স্ত্রী চড়াও হলেন তরুণীর উপর। অগত‍্যা প্রেমিক কাহিনী অসম্পূর্ণ রেখেই ফিরতে হল। বাংলাদেশের দিলরুবা শর্মা পর্যটক হিসেবে ভিসা জোগাড় করে ভারতে এসেছিলেন। 

বিজ্ঞাপন

৩২ বছরের ওই তরুণীর স্বামী মারা গিয়েছেন কোভিড অতিমারির সময়। বাংলাদেশে রুপচর্চা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তিনি। দিলরুবার সঙ্গে অনলাইনে আলাপ হয় ভারতের উত্তরপ্রদেশের রোশনগড়ের বাসিন্দা আব্দুল করিমের। আব্দুল পেশায় শেফ। 

বিজ্ঞাপন

কর্মসূত্রে থাকেন বাহরিনে। দুজনের মধ‍্যে অনলাইনে কথাবার্তা চলত। ক্রমে ক্রমে সেখানেই ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ২জন প্রেমে পড়ে যান। দিলরুবা আব্দুলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন। 

৩ সন্তানকে নিয়ে এরপর পর্যটক ভিসায় ভারতে আসেন দিলরুবা। লখউতে দেখা করেন প্রেমিকার সঙ্গে। তারপর তাঁর সঙ্গেই যান তাঁর গ্রামের বাড়িতে। কিন্তু সেখানেই হয় বিপত্তি। প্রেমিকের যে গ্রামে সংসার রয়েছে। 

বিজ্ঞাপন

দিলরুবা তা জানা ছিল না। সেখানে গেলে আব্দুলের স্ত্রী এবং অন‍্য গ্রামবাসীরা তাঁর উপর চড়াও হন এবং নানা প্রশ্নবাণে তাঁকে জর্জরিত করেন। 

বিজ্ঞাপন

তখনই গ্রামে ছাড়তে বাধ‍্য হন তরুণী। অগত‍্যা প্রেমের স্বপ্ন ভুলে আবার দিলরুবা নিজের দেশে ফিরে গিয়েছেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD