Logo

সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৩, ২২:৩২
সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

যদিও সাদ্দাম হোসেনের এই মেয়ে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করছেন। রবিবার তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বাবার রাজনৈতিক দল বাথ পার্টির (ইরাকে নিষিদ্ধ) পক্ষে কথা বলা ও প্রচারণা চালানোর দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।

যদিও সাদ্দাম হোসেনের এই মেয়ে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করছেন।  রবিবার (২২ অক্টোবর) তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

আদালতের এই রায় বার্তাসংস্থা এএফপি পর্যালোচনা করতে সক্ষম হয়েছে। রায়ে বলা হয়, সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD