Logo

মুম্বাইয়ে গাড়ি খাদে পড়ে নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৩, ২৪:০৫
মুম্বাইয়ে গাড়ি খাদে পড়ে নিহত ৪
ছবি: সংগৃহীত

কন্নড়ঘাটে একটি গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন‍্য ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের মুম্বাইয়ের জলগাঁও জেলায় গাড়ি খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ৭ জন আহত হয়েছেন। 

সোমবার (২৭ নভেম্বর) ভোরে জলগাঁও জেলার চালিসগাঁওয়ের কন্নড়ঘাটে একটি গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন‍্য ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, রবিবার (২৬ নভেম্বর) মালেগাঁও থেকে কিছু মানুষ ভগবানের দর্শনের জন‍্য আক্কালকোটে গিয়েছিলেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর ) ভোরে কন্নড়ঘাটে ফেরার সময় ঘন কুয়াশা ও অন্ধকারের কারণে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। 

ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম যথাক্রমে প্রকাশ গুলাবরাও শিরকে (৬৫), শিলাবাই প্রকাশ শিরকে (৬০), বৈশালী ধর্মেন্দ্র সূর্যবংশী (৩৫), পূর্বা গণেশ দেশমুখ ( ৮)। 

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD