তুরস্কে ভূমিকম্পের আঘাত

আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস।
বিজ্ঞাপন
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে আঘাত হেনেছে। এটি মাত্রা ছিল ৫ দশমিক ১।
সোমবার ( ৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
বিজ্ঞাপন
আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস।
বিজ্ঞাপন
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি বলছে, “৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুরসা প্রদেশের জেমলিক শহরের কাছে মারমারা সাগরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৯ কিলোমিটার।”
বিজ্ঞাপন
তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন খবরে জানায়, ভূমিকম্পের প্রভাবে ইস্তাম্বুল ও আশেপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। মানুষজন ভয়ে বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
বিজ্ঞাপন
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে তুরস্কের ১১টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রদেশের পাশাপাশি উত্তর সিরিয়ার অংশ বিধ্বস্ত হয়েছিল।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








