গাজায় ইসরাইলের আরও ৩ সেনা নিহত

এ নিয়ে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
গাজায় সংঘর্ষে তিন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আইডিএফ আরও জানায়, এ নিয়ে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গেল সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সমগ্র গাজায় তাদের স্থল অভিযান সম্প্রসারণ করছে।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের আঘাত
বিজ্ঞাপন
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার (৪ ডিসেম্বর) জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








