Logo

ভারতে মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৪, ০৫:৩৪
ভারতে মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

তিনি উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ভারতের রাজ্য রাজস্থানের আজমিরে মসজিদের ভেতর ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) রাতে আজমিরের মোহাম্মাদি মাদানি মসজিদের এ ঘটনায় ৩ মুখোশধারী অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ মাহির নামের সেই ইমাম। ঘুমের সময় হামলার শিকার হন তিনি। ইমাম মোহাম্মদ মাহির বয়স ছিল ৩০ বছর। তিনি উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা আরও হয়, ঘটনার দিন, মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারপর মোহাম্মদ মাহিরের ওপর আক্রমণ চালায় তারা। মাহিরকে লাঠিপেটাও করে তারা। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্বৃত্তরা চলে যাওয়ার পরে ইমামের শিশুরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানায়। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD