Logo

লোকসভা নির্বাচন: সর্বকনিষ্ঠ সাংসদ হলেন যারা

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৪, ০৫:৫৭
লোকসভা নির্বাচন: সর্বকনিষ্ঠ সাংসদ হলেন যারা
ছবি: সংগৃহীত

পুষ্পেন্দ্র সরোজ, সঞ্জনা জাতভ এবং সম্ভাবী চৌধুরী

বিজ্ঞাপন

ভারতের লোকসভার নির্বাচনে প্রার্থীতার জন্য ন্যূনতম বয়সসীমা ছিল ২৫ বছর। আর এই সুযোগেই এ প্রজন্মের চার কনিষ্ঠ রাজনীতিক বাজিমাত করেছেন। বিহার, রাজস্থান ও উত্তর প্রদেশ থেকে জয় পেয়েছেন তারা। জেনারেশন জেড’র এই চারজন হলেন প্রিয়া সরোজ, পুষ্পেন্দ্র সরোজ, সঞ্জনা জাতভ এবং সম্ভাবী চৌধুরী।

পুষ্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির সক্রিয় সদস্য। উত্তর প্রদেশের কৌশাম্বি লোকসভা আসন থেকে ভোটের মাঠে নেমেছিলেন তিনি। আর শুরুতেই করেছেন বাজিমাত। ওই আসনে বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার শঙ্করকে ১ লাখ ৩ হাজার ৯৪৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে পরাজিত করে সমাজবাদী পার্টির আরেক নতুন মুখ প্রিয়া সরোজ জিতেছেন। উত্তর প্রদেশের মছলিশহর আসন জিতে নেন তিনি। এ যুদ্ধে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধান হয়।

বিজেপির আরেক সদস্য রামস্বরূপ কোলিকে পরাজিত করে কংগ্রেসের সদস্য হন সঞ্জনা জাতভ। রাজস্থানের ভারতপুর আসন থেকে এবারের নির্বাচনে জয় পেয়েছেন তিনি। ৫১ হাজার ৯৮৩ ভোটের ব্যবধান গড়েছেন সঞ্জনা জাতভ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্ভাবী চৌধুরী বিহারের লোক জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সমস্তিপুর আসন থেকে কংগ্রেসের সানি হাজারিকে পরাজিত করেছেন তিনি। সানি হাজারি দলের (সংযুক্ত) মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। তাদের কেন্দ্রে ভোটের ব্যবধান প্রায় লাখের ওপরে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD