Logo

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৪

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৪, ০৩:৩১
নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৪
ছবি: সংগৃহীত

মারসিয়াংদি নদীতে পড়ে যায়। বাসটির নিবন্ধন হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।

বিজ্ঞাপন

নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পার্শ্ববর্তী নদীতে পড়ে যাওয়ায় ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ আগস্ট) সকালের দিকে ঘটেছে এই দুর্ঘটনা।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ছিল ভারতীয় একটি বাস এবং নিহত ১৪ জনসহ যে ৪০ জন যাত্রী বাসটিতে ছিলেন, তাদের সবাই ভারতের নাগরিক। 

বিজ্ঞাপন

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন এলাকা পোখরার রওনা হয়েছিল বাসটি, তানাহুন নামের একটি এলাকায় আসার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায়। বাসটির নিবন্ধন হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে পুলিশসূত্রে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD