Logo

হঠাৎ মোদিকে নেতানিয়াহুয়ার ফোন, যে বিষয়ে কথা হলো 

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৯
হঠাৎ মোদিকে নেতানিয়াহুয়ার ফোন, যে বিষয়ে কথা হলো 
ছবি: সংগৃহীত

মোদিও হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান

বিজ্ঞাপন

কাশ্মীরের পহেলগামে আততায়ীর গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনায় পৌছেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে সিন্ধু নদের পানি চুক্তি বালিতসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইসলামাবাদও পাল্টা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে এবং বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দখলদারের নেতা পহেলগাঁওয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মোদিও হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি পোস্টে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী কাশ্মীরে হামলায় ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়, ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD