Logo

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৫, ০৬:৫৪
ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন

বিজ্ঞাপন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যে হঠাৎ করে উত্তেজনা বেড়েছে, তা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

মঙ্গলবার (১৭ জুন) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন। শুক্রবার (১৩ জুন) সংঘাত শুরুর পর থেকে ইরান-ইসরায়েল ইস্যুতে শি জিনপিং প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন। ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শি জিনপিং বলেছেন, চীন এমন যেকোনও ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে; যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বিতীয় চীন-মধ্য এশিয়া সম্মেলনে অংশ নিতে বর্তমানে আস্তানায় অবস্থান করছেন শি জিনপিং। তিনি বলেছেন, ‘‘সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান নয়। আর এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের পরিপন্থী।’’

চীনা এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে সকল পক্ষকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে চীন সব পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় চীন। সূত্র: সিএনএন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD