Logo

ইরানে পশ্চিমাঞ্চলে আবারও ইসরায়েলি হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৫, ০৭:১৮
ইরানে পশ্চিমাঞ্চলে আবারও ইসরায়েলি হামলা
ছবি: সংগৃহীত

মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে

বিজ্ঞাপন

ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এবার ইরানের পশ্চিমাঞ্চলে হামলা করেছে।

মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য এখনও জানায়নি।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর (আমান) এবং মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ।

বিজ্ঞাপন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

আইআরজিসি জানিয়েছে, অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদরদপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে।

বিজ্ঞাপন

ইসলামিক রেভল্যুশনারি গার্ড আরও বলছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিজ-৩ এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে ‘সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত’ প্রদান করা। সূত্র: আলজাজিরা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD