Logo

ইরানি জাতি কখনও মাথানত ও আত্মসমর্পণ করবে না: খামেনি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৫, ০৩:১৪
ইরানি জাতি কখনও মাথানত ও আত্মসমর্পণ করবে না: খামেনি
ছবি: সংগৃহীত

যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে।

বিজ্ঞাপন

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘‘এই জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না।’’

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে বলেন, ‘‘যারা বুদ্ধিমান এবং ইরান, ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা কখনও হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না। কারণ ইরানি জাতি কখনও হুমকির কাছে মাথানত করে না।’’ 

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘আমেরিকানদের জানা উচিত, যেকোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না।”

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিনই সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে। এরপর এটাই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

বিজ্ঞাপন

তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে বাড়ছে আগ্রহ।

জেবি/ এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD