Logo

তেহরানে পুলিশের সদরদপ্তরে ইসরায়েলের হামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৫, ০৬:৩০
তেহরানে পুলিশের সদরদপ্তরে ইসরায়েলের হামলা
ছবি: সংগৃহীত

যা ইরানের স্বৈরশাসকের প্রধান হাত

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর দপ্তরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন তারা। এ দখলদার বলেন, “ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমান ইরান সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর পুরো ধ্বংস করে দিয়েছে। যা ইরানের স্বৈরশাসকের প্রধান হাত।”

তিনি আরও বলেন, “আমরা যেমনটা কথা দিয়েছিলাম আমরা ইরানের প্রতীক এবং আয়াতুল্লাহ সরকারের সবকিছুতে হামলা করব।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরআগে বুধবার (১৮ জুন) দুপুরে পূর্ব তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান সরকারের অবকাঠামো গুলোকে লক্ষ্য করে হামলা চালাবে তারা। এর কিছুক্ষণ পর সেখানে হামলা চালানো শুরু করে ইসরায়েলি যুদ্ধবিমান।

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার টেলিভিশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের হুমকিতে আত্মসমর্পণ করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় তাহলে এর কঠোর পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন ইরানের সব্বোর্চ নেতা। সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD