Logo

‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে বেশি খুশি হবে চীন ও রাশিয়া’

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৫, ০২:৩৩
‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে বেশি খুশি হবে চীন ও রাশিয়া’
ছবি: সংগৃহীত

ইরানের হামলায় অনেকটাই টালমাটাল ইসরায়েল

বিজ্ঞাপন

ইরান-ইসরায়েল সংঘাতে বেশ উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের হামলায় অনেকটাই টালমাটাল ইসরায়েল। গুঞ্জন উঠেছে পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটি ঘটলে সবচেয়ে বেশি খুশি হবে ‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে সবচেয়ে বেশি খুশি হবে রাশিয়া ও চীন।

সম্প্রতি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আলাম সালেহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়ার জন্য সেটা অত্যন্ত সুখবর হবে। তারা চাইবে, যুক্তরাষ্ট্র এমন একটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ুক, যেটি তুলনামূলকভাবে শক্তিশালী। ইরান কিন্তু ইয়েমেনের হুতি বা আফগানিস্তানের তালেবান নয় এবং অবশ্যই সিরিয়া বা ইরাকও নয়।

তবে বিশ্লেষক জানিয়েছেন চীন বা রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়াবে না। তার মতে, চীন ও রাশিয়ার অবস্থান হবে পেছন থেকে কৌশলগত সমর্থন দেওয়া। চীনের মূল উদ্বেগ থাকবে যেন ইরানের তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্য স্বাভাবিকভাবে চালু থাকে। এর বাইরে, দীর্ঘ যুদ্ধ শুরু হলে পশ্চিমাদের ওপর চাপ বাড়বে, যা এশীয় প্রতিদ্বন্দ্বীদের লাভবান করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মূলত, চীন ও রাশিয়া সরাসরি যুক্ত না হয়ে ইরানকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার মতো সহায়তা করবে। এর উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্রকে আরও কয়েক বছরের জন্য মধ্যপ্রাচ্যে ব্যস্ত ও ক্লান্ত রাখা।

এদিকে ইসরাইল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই হলো দেখার বিষয়।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD