গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
বিজ্ঞাপন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যাদের মধ্যে ৯৮ জন শিশু।
শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অভিযানে অন্তত ৩৮ জন নিহত এবং ৪৯১ জন আহত হয়েছেন। এ সময় খাদ্য সহায়তা নিতে গিয়ে আরও ২১ জন প্রাণ হারান।
বিজ্ঞাপন
ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত শহর খালি করার সময়সীমা দিয়েছে। প্রথম ধাপে প্রায় ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পদক্ষেপ গাজায় চলমান ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক সংকট আরও তীব্র করবে। মে মাসের শেষ থেকে খাদ্য সংগ্রহের পথে ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জাতিসংঘের অভিযোগ।
বিজ্ঞাপন
আরএক্স/
বিজ্ঞাপন








