Logo

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২৪:০৭
ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’
ছবি: সংগৃহীত

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’

বিজ্ঞাপন

ক্যারিবীয় সাগরে দ্রুত শক্তি সঞ্চয় করে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন ‘অ্যারিন’। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্য অনুযায়ী, ঝড়টি বর্তমানে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার গতিবেগে স্থায়ী ঝোড়ো হাওয়ার সৃষ্টি করছে এবং সামনে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করতে পারে। রিপ কারেন্ট হলো সমুদ্র সৈকতের কাছাকাছি সংকীর্ণ একটি প্রবল স্রোত, যা তীরের বিপরীত দিকে গভীর সমুদ্রে বয়ে যায়।

বিজ্ঞাপন

ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনানের ভাষ্য, “এটি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং বিস্ফোরক গতিতে গভীর ও তীব্র আকার ধারণ করেছে।” শুক্রবার পর্যন্ত এটি কেবল একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল।

বিজ্ঞাপন

বিবিসি আরও জানিয়েছে, বর্তমানে অ্যারিন ক্যারিবীয় সাগরের ওপর অবস্থান করছে। আগামী সপ্তাহান্তে ঝড়টি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে। এতে এসব অঞ্চলে সম্ভাব্য ছয় ইঞ্চি (প্রায় ১৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

২০২৫ সালের আটলান্টিক হারিকেন মৌসুমে এটিই প্রথম ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়। তবে আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে এনএইচসি।

বিজ্ঞাপন

ব্রেনান জানান, মাত্র ২৪ ঘণ্টায় ঝড়ের বাতাসের গতিবেগ ৩৪ মাইল বৃদ্ধি পেয়েছে। শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইল বাতাস থেকে তা বেড়ে ১৬০ মাইল পর্যন্ত পৌঁছে যায়।

বিজ্ঞাপন

প্রাক্কলন অনুযায়ী, চলতি সপ্তাহে তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব দিক ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যেতে পারে। এ সময়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিপজ্জনক ঢেউ ও রিপ কারেন্টের সৃষ্টি হতে পারে। বিশেষ করে ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউয়ের তীব্রতা বেশি থাকবে। বারমুড়ায়ও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এদিকে, প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের পাশাপাশি সান হুয়ানসহ পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

বিজ্ঞাপন

মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) জানিয়েছে, চলতি বছর আটলান্টিকে স্বাভাবিকের তুলনায় বেশি হ্যারিকেন তৈরি হতে পারে। সংস্থাটি আরও বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD