Logo

বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৫
বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

বিজ্ঞাপন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে তীব্র অস্থিরতা চলছেই। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও শান্তি ফেরেনি। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে এবং ভাঙচুর চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল সাধারণ জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ গৃহীত হয়েছে। আমরা সবাইকে শান্ত থাকার এবং প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়ানোর জন্য অনুরোধ করছি। সকল পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।”

বিজ্ঞাপন

পদত্যাগের পর কেপি শর্মা দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, চিকিৎসার অজুহাত দেখিয়ে তিনি দুবাই যাচ্ছেন এবং তার জন্য হিমালয়া এয়ারলাইন্স একটি বিমান প্রস্তুত করেছে। ভারতের ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাপ্রধানই তাকে ক্ষমতা ছাড়তে বলেছেন।

বিজ্ঞাপন

সূত্র: কাঠমান্ডু পোস্ট

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD