নেপালে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

নেপালে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী
বিজ্ঞাপন
নেপালে তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
রাজধানী কাঠমান্ডু ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী হেলিকপ্টারে করে মন্ত্রীদের বাসভবন থেকে সরিয়ে নেয়। সংসদ ভবনেও সেনা মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
ভৈসেপাটিতে এক মন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা। একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রীরা ও শীর্ষ কর্মকর্তারা নিরাপদ স্থানে সরানো হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলোতেও নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এদিকে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভা বৈঠক করছেন।
বিজ্ঞাপন
আরএক্স/








