Logo

নেপালের প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৩
নেপালের প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল।

বিজ্ঞাপন

তীব্র বিক্ষোভ ও সহিংসতার মুখে নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এসেছে। দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের সরকারি বাসভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এসময় বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয়। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাড়িতেও হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা সংসদ ভবন, গণমাধ্যম প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এরই মধ্যে সীমান্তবর্তী বিরগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও দেশজুড়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন-জেড আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

তারা এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের লক্ষ্য জনসম্পদ নষ্ট করা নয়, বরং একটি নাগরিক সরকার গঠন এবং নতুন নির্বাচনের মাধ্যমে স্থায়ী সমাধান বের করা।”

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করা কেপি শর্মা ওলি ব্যক্তিগত বিমানে করে দুবাই যেতে পারেন বলে জানা গেছে। এর আগে তিনি উপপ্রধানমন্ত্রীকে দায়িত্বভার অর্পণ করেছেন।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর একসঙ্গে পদত্যাগে নেপাল এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়েছে। আন্দোলনকারীরা এখন একটি সর্বজনগ্রাহ্য নেতৃত্বে নতুন সরকার গঠনের দাবি তুলেছেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD