Logo

এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলো জাপান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪৮
এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলো জাপান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির আড়ালে ইসরায়েল গাজায় ব্যাপক গণহত্যা চালাচ্ছে। বিশ্বজুড়ে নিন্দা সত্ত্বেও মার্কিন সমর্থন পেয়ে ইসরায়েল নেতৃত্ব তাদের আগ্রাসন থামাচ্ছে না।

বিজ্ঞাপন

এবার এ ঘটনায় সরব হয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে জাপান কঠোর পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে সময়ের অপেক্ষা মাত্র।

ইশিবা বলেন, “ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করায় জাপানের জনগণ ক্ষুব্ধ। ভবিষ্যতে যদি কোনো বাধা আসে, জাপান কঠোর পদক্ষেপ নেবে।”

গত সোমবার ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন আয়োজন করে। ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাপানও স্বীকৃতির প্রস্তুতি নিয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের আপত্তিতে পিছিয়ে আসে।

বিজ্ঞাপন

বর্তমানে জাতিসংঘের ৮০ শতাংশ সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরএক্স/

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD