সৌদি আরবে নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদির রাজকীয় আদালত এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
শায়খ সালেহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পাওয়ার আগে মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেছিলেন।
বিজ্ঞাপন
তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি এবং পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।








