Logo

যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৪:৩২
যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে রানওয়েতে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে গেলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুটি উড়োজাহাজই মার্কিন সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার শার্লট শহর থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইট অবতরণের সময় রানওয়েতে অবস্থানরত ৫০৪৭ নম্বর ফ্লাইটের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

ঘটনার সময় ৫১৫৫ নম্বর বিমানে ৫৭ জন যাত্রী এবং ৫০৪৭ নম্বর বিমানে ২৮ জন যাত্রী ছিলেন। সংঘর্ষে ৫১৫৫ ফ্লাইটের ককপিটের জানালা ভেঙে যায় এবং একজন ক্রু সদস্য আহত হন।

বিজ্ঞাপন

এছাড়া একজন কেবিন অ্যাটেনডেন্ট ঘাড়ে আঘাত পান। আহত ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে অন্য কেউ গুরুতর আহত হননি।

লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় দুটি বিমানের গতিবেগ কম থাকায় বড় বিপর্যয় এড়ানো গেছে। রানওয়েতে এ ধরনের মুখোমুখি সংঘর্ষ অত্যন্ত বিরল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD