Logo

জাতিসংঘের বাজেট কমানো ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৯
জাতিসংঘের বাজেট কমানো ও  কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী বছরের জন্য নিজেদের বাজেট ১৫ দশমিক ১ শতাংশ কমানো এবং ১৮ দশমিক ৮ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

সংস্থার বাজেট মূলত সদস্য দেশগুলোর দানের উপর নির্ভরশীল, কিন্তু অনেক উন্নত দেশ তাদের প্রত্যাশিত অর্থ প্রদান না করায় ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পাওনা দাঁড়িয়েছে।

২০২৬ সালের বাজেট ঘোষণা করে গুতেরেস জানান, নতুন বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের তুলনায় ৫৭৭ মিলিয়ন ডলার কম। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোসহ কিছু দেশের অর্থ প্রদান বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু বিশেষ ক্ষেত্রে, যেমন ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এবং আফ্রিকার উন্নয়ন সংস্থার বাজেট আগের মতোই থাকবে।

নতুন বাজেট সমন্বয়ের অংশ হিসেবে ২ হাজার ৬৮১টি পদ বাদ দেয়া হবে। ইতিমধ্যেই প্রায় ১৮ শতাংশ পদ খালি থাকায় নতুন কর্মী নেওয়া সম্ভব হচ্ছে না।

বিশেষ রাজনৈতিক মিশনের বাজেটও ২০২৫ সালের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ কমিয়ে ৫৪৩ দশমিক ৬ মিলিয়ন ডলার করা হবে। এতে কিছু মিশন ও কার্যক্রম বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

জাতিসংঘ নিউইয়র্কে অফিসের উপস্থিতিও কমাচ্ছে। ২০২৭ সালের শেষ দিকে দুটি অফিস ভবনের লিজ বাতিলের মাধ্যমে ২০২৯ সাল থেকে বছরে ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। ২০১৭ সাল থেকে নিউইয়র্কের অফিস বন্ধ করে ১২৬ মিলিয়ন ডলার সাশ্রয় করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD