Logo

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫০
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হলেও বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশন চত্বরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শত শত বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ব্যারিকেড ভাঙার ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ হাইকমিশনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিল্লি পুলিশের পাশাপাশি প্যারামিলিটারি বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবক হত্যার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলে জানা গেছে।

এদিকে, এই পরিস্থিতির মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। কূটনৈতিক সূত্র জানায়, পুরো বিষয়টি পাঁচ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা চাওয়া হয়েছিল।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই সর্বশেষ তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD